সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অবস্থা খুব খারাপ

 সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অবস্থা খুব খারাপ

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-ছবি: সংগৃহীত
শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিকট ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্তমানে পা অবশ হয়ে যাওয়াসহ নানা শারীরিক জটিলতার কারণে তার স্বাভাবিক চলাফেরা ও হাঁটাচলায় খুব সমস্যা হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে কেবল সীমিত পরিসরে চলাফেরা করতে পারছি। এই শারীরিক অবস্থায় আপাতত দেশের বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।

নিজেকে বেশ অসুস্থ দাবি করে সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি বর্তমানে নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বড় কোনো শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় অবস্থানকালীন নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা গ্রহণ করছেন। তবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সিএমএইচে যেতে হয়। বঙ্গভবন ছাড়ার পর থেকে এখন পর্যন্ত তিনি একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে মোহাম্মদ সাহাবুদ্দিন আরও জানান, বিষয়টি সম্পূর্ণভাবে তার দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা যদি প্রয়োজন মনে করেন এবং বিদেশে যাওয়ার পরামর্শ দেন, তবেই পরবর্তী সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইসি দুই প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছেন। আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Post a Comment

Previous Post Next Post